হিফজুল কোরআন
রাসুলুল্লাহ সাঃ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কোরআন পাঠকারীকে বলবেন- "পড় এবং উপরে উঠতে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে তিলাওয়াত করতে। তোমার তিলাওয়াতের শেষ আয়াতই হবে জান্নাতে তোমার বাসস্থান"।
কেয়ামতের দিন কোরআন অধ্যায়নকারীর মর্যাদা এই হাদিস দ্বারাই স্পষ্ট। যার তিলাওয়াতকৃত আয়াতের পরিমান যত বেশি হবে তার মর্যাদাও তত উপরে হবে। তাই কোরআন হিফজ করার ক্ষেত্রে সর্বোচ্চ টার্গেট নির্ধারণ করে যত বেশি অর্জন করা যায় ততই উত্তম।
সেই লক্ষ্যে স্কুল কলেজ এর ছাত্র-ছাত্রীদের জন্য আমরা হিফজুল কোরআন কোর্স সাজিয়েছি। প্রথমে জুজ আম্মা বা আমপারা হিফজ করা, তারপর সিলেক্টেড ওয়াজিফাত সূরাসমূহ হিফজ এরপর ধারাবাহিক পূর্নাঙ্গ কোরআন হিফজ। এভাবে হিফজ করার মাধ্যমে প্রথম দুই ধাপ শেষে হিফজ করা আত্মস্থ হয়ে যায় এবং পুরো কোরআন হিফজ করা সহজ হয়ে যায়।
পর্যায় সমূহ
🔷 জুজ আম্মা বা আমপারা হিফজ
🔷 ওয়াজিফাত সূরা হিফজ
🔷 পূর্ন কোরআন হিফজ
যাদের জন্য প্রযোজ্য
🔷 যারা পবিত্র কোরআন শুদ্ধভাবে এবং দ্রুত নাজেরা পড়তে সক্ষম।
🔷 বয়স ৬ হতে ১৬ এর মধ্যে হতে হবে।
🔷 যার কোরআন হিফজ করার আন্তিরক ইচ্ছা রয়েছে জেনারেল শিক্ষার পাশাপাশি।
ক্লাসের বৈশিষ্ট্য
🔷 সাপ্তাহিক দারসের সংখ্যা ৩ টি (নিয়মিত ব্যাচে)।
🔷 প্রতিটি দারসের দৈর্ঘ্য ১২০ মিনিট করে।
🔷 ইউএসএ শুক্রবার শনিবার রাত এবং শনিবার রবিবার সকালে দারস।
🔷 গুগল মিটে ক্লাস। প্রতিটি ব্যাচে ৫ হতে ৭ জন শিক্ষার্থী।
একাডেমিক ফি
🔷 ভর্তি ফি ১০০০ টাকা।
🔷 মাসিক একাডেমিক ফি ৩০০০ টাকা ব্যাচে।
🔷 প্রাইভেট (ওয়ান টু ওয়ান) মাসিক একাডেমিক ফি ৫৫০০ টাকা।